সাকিব আর এখন দেশে ফিরে আসবে না | Bd Sports News | BD Cricket News 24
সাকিব আর এখন দেশে ফিরে আসবে না | Bd Sports News | BD Cricket News 24
======================================================
সব ঠিক থাকলে আগামী ২৬ এপ্রিল মধ্য রাতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে জাতীয় ক্রিকেট দল। ভারতে আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব ও মোস্তাফিজ। জানাগেছে, মোস্তাফিজ দলের সঙ্গেই যাবেন। তবে সাকিব সরাসরি ইংল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। আর মোস্তাফিজ ২৫ এপ্রিল দেশে ফেরত আসছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি মাত্র ম্যাচ খেলা এ বাঁ-হাতি পেসার ধরেই নিয়েছেন আর কোনো ম্যাচ খেলতে পারবেন না। তাই ফিরে আসবেন।
তবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড গেলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলে সুবিধা করতে না পারলেও এখনই ফিরবেন না।
জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ জাগো নিউজকে জানালেন, ‘সাকিব আর এখন দেশে ফিরে আসবে না। একবারে জাতীয় দলের সঙ্গে সাসেক্সে অনুশীলন ক্যাম্পে যোগ দেবে। ৫ মে দলের সাথে মিলিত হবে সাকিব।’
আগেই জানা গেছে, ৪ মে কেকেআর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবেন সাকিব। জাতীয় দলের ম্যানেজারের মতে, ৫ তারিখ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সাসেক্স থেকে দল আয়ারল্যান্ড কবে যাবে এ বিষয়ে খালেদ মাহমুদ জানান, ‘সাসেক্সে জাতীয় দলের সাথে মিলিত হলেও সাকিব সম্ভবত সেখানে আর অনুশীলন করতে পারবেন না। পারলেও বড় জোর একদিন। ৬ না হয় ৭ মে জাতীয় দল সাসেক্স থেকে আয়ারল্যান্ড যাবে।’
======================================================
সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করুন : ভিডিও ভাণ্ডার এখানে ক্লিক করুন :
Thank you for your visit.
Plese take a moment to visit our special offers for today.
************************************************************
Over 450
Free E-book's
************************************************************
FREE PLR Articles for your content!
Just Spin a little bit , rewrite if you want , FREE to use!
************************************************************
************************************************************
No comments:
Post a Comment